1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সারজিস আলম: ‘সচিবালয়ে লুকিয়ে থাকা দালালরা শেখ হাসিনার অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্টঃ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম অভিযোগ করেছেন, সচিবালয়ে লুকিয়ে থাকা দালালরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের ফাইল ধ্বংস করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে তিনি এই অভিযোগ তোলেন।

সারজিস আলম বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের অন্যতম একটি অংশ হলো আমলারা। এই আমলাদের ওপর ভর করেই শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রেখেছিলেন।”

তিনি আরও বলেন, “যখন বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট ও দুর্নীতির তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে লুকিয়ে থাকা দালালরা সেই সব ফাইল আগুনে পুড়িয়ে দিয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য এসব দালালদের শেকড় থেকে উপড়ে ফেলা ছাড়া উপায় নেই।”

তার বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, “সাবধান করার সময় আর নেই।”

পোস্টের শেষ অংশে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের নাম উল্লেখ করে সারজিস আলম বলেন, “ভাই, বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে।”

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!