1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে রাস্তা পারাপারের সময় তেজগাঁও ফায়ার সার্ভিস টিমের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ৭টার দিকে ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ের সময় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মোঃ সোহানুর জামান নয়ন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। এ ঘটনায় হাবিবুর রহমান নামে আরও একজন আহত হয়েছেন।

ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন নেভানোর কাজ করার সময় সড়কে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছেন।

তিনি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) সোহানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হবে জানা গেছে।

এদিকে, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটের দিকে অগ্নিনির্বাপক বাহিনী বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।

সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। মোট ১৯টি ইউনিটের ৬ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আজ সকাল ৮টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!