1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ভূরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে বাগভান্ডার বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে৷ নিহত রাসেল (২৬) উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজুল হকের ছেলে। সংশ্লিষ্ট ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়‚ রাসেল তার ভটভটি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে ভটভটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় ৷ এতে ভটভটির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ভটভটি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!