নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও লাম্ব এর উদ্যোগে নারীদের ফিস্টুলা রোগ নিরাময়, সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ বিষয়াবলী নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার পৌর শহরের ওএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালা আয়োজন করেন কুড়িগ্রাম প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাহফুজার রহমান টিউটর, শফিখান, মোঃ শাহাবুদ্দিন. শ্যামল ভৌমিক, মোঃ ইউনুস আলী,রেজাউল করিম , ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, আতাউর রহমান বিপ্লব,শাহিন আহমেদ, বাদশা সৈকত.,মিজানুর রহমান মিন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন ল্যাম্ব ইউ এফ পি ফ্রি প্রজেক্ট ও সেন্ট্রাল হেলথ প্রজেক্টের ম্যানেজার সনাক্তকর মাহাতাব উদ্দিন লিটন। তিনি বলেন কুড়িগ্রাম জেলায় প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্ত করলে তাদের চিকিৎসার সমস্ত ব্যায়ভার ল্যাম্ব বহন করবে।
Leave a Reply