1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতাদের স্বাগত জানিয়ে রৌমারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে রৌমারী উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ দলের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের কুড়িগ্রাম জেলা বিএনপির দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে।

তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রন্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম, বন্দবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ঠ আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

এতে মোস্তাফিজুর রহমান মোস্তাফা আহবায়ক, শফিকুল ইসলাম বেবু ১ নং যুগ্ম আহবায়ক, হাবিবুর রহমান হাসিব ২ নং যুগ্ম আহবায়ক, আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ সদস্য সচিব ও তাসভীর উল ইসলাম সদস্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!