1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে ১৪ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী মনি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

রৌমারী উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ১৪ কেজি গাঁজাসহ মোছা. মনি আক্তার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজলার  সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী  ঢাকা মহানগর পল্লবী থানার বাসিন্দা বলে জানা যায়।

রৌমারী সিএনজি স্ট্যান্ড এর সিএনজি গাড়ির মালিক শাহীন জানায়, দুপুরে দিকে ৩/৪টি ব্যাগ সহ একজন মহিলা আসে, তার সাথে কথা বলে জানা যায় সে জামালপুর যাবে। কিন্তু তার ব্যাগ দেখে আমাদের স্ট্যান্ডের লোকজনের সন্দেহ হয় পরে আমরা তার ব্যাগ চেক করে গাঁজা পাই। আমরা রৌমারী থানায় কল করে বলি গাঁজা সহ এক মহিলা আটক করেছি।

রৌমারী থানা ওসি সহ পুলিশের একটি টিম এসে মাদক কারবারি মোছা. মনি আক্তার (৩০) কে  গ্রেফতার করে রৌমারী থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রৌমারী থানায় অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে রৌমারী থানা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!