1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমার মাঠ দখলের পাঁয়তারা ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ তাবলীগ ও কুড়িগ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন সমাবেশকারীরা।

২৩ ডিসেম্বর, সোমবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শাপলা চত্বর এলাকায় উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাও মো. আবু বক্কর সিদ্দিক সভাপতি কওমি ওলামা পরিষদ কুড়িগ্রাম, যুগ্ম আহ্বায়ক হেফাজতে ইসলাম, মো. ওলিউল্লাহ তাবলীগ সাথী, মুফতি আব্দুল হান্নান কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ সভাপতি নাগেশ্বরী, মুফতি নুর উদ্দিন কাশেমীসহ সভাপতি খেলাফত মজলিসের কুড়িগ্রাম জেলা শাখাসহ সকল উপজেলার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সাদপন্থীদের আওয়ামী দোসর উল্লেখ করে বলেন, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। অচিরেই সাদ পন্থীদের সকল কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দেশের আলেম সমাজ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।

এছাড়া কুড়িগ্রামে দখলে থাকা মার্কাস মসজিদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!