1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে সুইপার কলোনিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম শহরের সুইপার কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে হরিজন সূর্য (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম।

সোমবার (২৩ ডিসেম্বর) মাঝরাতে এই অভিযান চালিয়ে ৪৬ পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতারকৃত হরিজন সূর্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও স্থানীয় অন্যান্য মাদক কারবারিদেরকে পলাতক হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে।

দেশ থেকে মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করে আসছেন। কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!