1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাজারহাটে র‍্যাবের অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-১৩ এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

রোববার (২২ ডিসেম্বর) রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে একটি মিনি পিকআপ তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি ড্রাইভার মোস্তাক(২৬)কে গ্রেফতার করে র‍্যাব-১৩।

গ্রেফতার মাদক কারবারি পিক-আপের চালক মোস্তাক কচাকাটা থানার টেপারকুটি মোল্লা পাড়া গ্রামের মাহে আলমের পুত্র।

 

র‍্যাব-১৩ রংপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,র‍্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিক আপটি উপজেলায় শহরে অভিযান চালিয়ে পলিথিনের ৭টি বস্তায় মোড়ানো ৩৫ কেজি গাঁজাসহ চালক কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।

র‍্যাব-১৩ মিডিয়া মুখপাত্র ফ্লাইট লেঃ সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম বলেন, মাদক ব্যবসায়ীকে করে রাজারহাট থানায় সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!