1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরাত ই খুদার সভাপতিত্বে এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মত ব্যক্ত করেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মির্জা নাসির উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, সাংবাদিক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় বক্তারা চরের মানুষের জীবন যাত্রা, যোগাযোগ, উন্নয়ন, নদীভাঙ্গন, কৃষি, শিক্ষা, চিকিৎসা নিয়ে আলোকপাত করেন।

কুড়িগ্রামে ৪২০টিরও বেশি চরে ৬ লক্ষাধিক মানুষ বসবাস করেন। জেলার উন্নয়নে নদীভাঙ্গন ও চর একটি বড় বাধা। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের আদলে যদি চর বিষয়ক মন্ত্রণালয় গঠনে সরকার অনুমতি বা অনুমোদন পাওয়া যায় সেক্ষেত্রে শুধু কুড়িগ্রাম নয় সারাদেশের চরবাসীর জীবন যাত্রার মানে উন্নযন ঘটবে বলে অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!