1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা নুরুন্নবী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুন্নবী রুবেল রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান।

পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন আব্দুল ওহাব নামের প্রধান শিক্ষক। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে মামলায় উল্লেখ করা হয়।

ওসি লৎফর রহমান বলেন, গ্রেপ্তার নুরুন্নবী রুবেলকে রোবাবার (২২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!