1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর যাত্রা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাটোরে বগি ফেলে চলে গেলো। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এর এক ঘণ্টা পরে পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পর চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি খুলে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারো পেছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারো যাত্রা শুরু করেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেই সঙ্গে কোনো ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান এই স্টেশন মাস্টার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!