1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাজারহাটে তেলবিহীন পণ্য ক্রয়ে অসন্তোষ টিসিবি ভোক্তা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে তেল বিহীন পণ্য ক্রয়ে অসন্তোষ প্রকাশ করেছেন টিসিবির তালিকাভুক্ত শতশত সুবিধাভোগী ভোক্তা।গত মাসে তেল দুই লিটার,মুসর ডাল দুই কেজি ও চাল পাঁচ কেজি মিলতো টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতে।

ভোক্তা পর্যায়ে ২শত টাকায় ২ লিটার সয়াবিন তেল পেতো বি-ক্রয় কেন্দ্রগুলোতে।ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রথমবারের মতো তেল বিহীন,চাল,ডাল বিক্রয়ের সিদ্ধান্তে সুবিধা বঞ্চিত হয়েছে রাজারহাট উপজেলায় ২৩ হাজার ৯শত নব্বইজন ভোক্তা।
ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ক্রয়ে তালিকাভুক্ত সুবিধাভোগী জাহেরুল ইসলাম বলেন টিসিবি পণ্যের মধ্যে তেলের দাম অনেক বেশি,অথচ টিসিবিতে এবারে সয়াবিন তেল নাই,টিসিবি নিতে আসাই লছ।কার্ডধারী আব্দুস সোবহান জানান এদিকে টিসিবিতে চিনি নেই, এখন তেল নেই,আগামীতে মনেহয় চালও রাখবেনা।

বিতরণ ট্যাগ কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন,তেল কেন নাই সরকারকে জিজ্ঞেস করুন,আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই।

টিসিবি ডিলার রেজাউল করিম রতন বলেন,এখন আমরা নভেম্বর মাসের পণ্য বিক্রি করতেছি,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে চলতিবছরে এমাসের পণ্য ল্যাপ্স হওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন একমাসের মাল হাসিনার আমলেই মাইর(গচ্ছা) গেছে।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন এবারে টিসিবিতে সয়াবিন তেল বরাদ্দ না থাকায় বিতরণ করেননি ডিলার।আগামিতে টিসিবির তেলের বরাদ আসলে ডিলার তেলসহ অন্যান্য পণ্য সুবিধাভোগীর মাঝে বিক্রয় করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!