1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোবাইল ফোনের সূত্র ধরে শিহান হত্যায় কুড়িগ্রামের দুইজনসহ জড়িত ৬ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

মোবাইল ফোনের সূত্র ধরে গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, তাকওয়া পরিবহনের চালক ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিমউদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজি চালক কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজি চালক কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২), আজমেরি বাসের হেলপার লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) এবং চায়ের দোকানদার ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী তাজবির হোসেন শিহান মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হলে, ঘটনার জড়িতদের গ্রেফতারে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইল ফোনের কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য আসামিদের শনাক্ত করা হয়। এরপর সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে অফিসে যাওয়ার পথে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!