1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কালো রঙের ডিম পাড়ছে হাঁস

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালো রঙের ডিম দিচ্ছে একটি পাতিহাঁস। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তবে জেনেটিক সমস্যার কারণে হাঁসটি কালো রঙের ডিম দিচ্ছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অফিদপ্তরের কর্মকর্তা।

এমনই ব্যতিক্রম ঘটনা ঘটেছে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামের মাসুম মিয়া ও শিউলি দম্পতির বাড়িতে।

মাসুম মিয়া জানান, প্রায় ছয় মাস আগে বাজার থেকে তিন জোড়া দেশি জাতের পাতিহাঁস কিনে আনেন। কয়েকদিন ধরে হাঁসগুলো ডিম দিচ্ছে। তবে গত ৯ ডিসেম্বর হাঁসের খোয়াড়ে একটি কালো ডিম দেখতে পান তারা। সাপের ডিম ভেবে ভেঙে ফেলা হয় সেটি। কিন্তু পরপর আরও তিনটি কালো ডিম পান সেখানে। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা নুর আমিন বলেন, হাঁসের ডিমের রং সাদা। কখনো কালো ডিম দেখিনি। খবর শুনে দেখতে এসেছি।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে। এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে এতে আতঙ্কিত বা কুসংস্কার মনে করার কিছু নেই।

এর আগেও একই উপজেলার তিনটি ইউনিয়নে হাঁসের কালো ডিম পাড়ার খোঁজ পাওয়া গেছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!