1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজীবপুর উপজেলা জাসাসের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজীবপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ আকবর হোসেনকে আহ্বায়ক এবং মোঃ শহিদুল্লাহ্ ফরাজীকে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক মোঃ আহসান হাবিব সজিব ও সদস্য সচিব নুরুজ্জামান বাহাদুরের যৌথ স্বাক্ষরে এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন ধারা সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেছেন।

নব গঠিত কমিটির আহ্বায়ক মোঃ আকবর হোসেন বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে চ্যালেঞ্জের। আমরা একত্রে কাজ করে সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনাকে আরো সুদৃঢ় করব এবং তরুণ সমাজকে সংস্কৃতির সৃজনশীল দিকগুলোতে সম্পৃক্ত করার চেষ্টা করব।”

সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ্ ফরাজী জানিয়েছেন, “এই কমিটি রাজীবপুর উপজেলায় সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করবে। আমরা পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।”

নবগঠিত এই কমিটির মাধ্যমে রাজীবপুর উপজেলায় সাংস্কৃতিক পরিবেশের উন্নয়ন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। জাসাসের নেতারা কমিটির কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!