1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

শীত আর গোসল— দুটো শব্দ যেন সাংঘর্ষিক। তাপমাত্রার পারদ কমে গেলে কিছুতেই গা আর ভেজাতে ইচ্ছে করে না। গোসল না করেই দুই তিন পার করার চেষ্টা করে অনেকে। কিন্তু শরীর সুস্থ রাখতে চাইলে শীতেও গোসল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন?

কাউকে সকালেই ছুটতে হয় অফিসে বা কাজে। তার আগেই গোসল সারার সময়। কেউবা আবার গোসল করেন অফিস থেকে ফিরে সন্ধ্যায়। ঘরে থাকলে গোসলের সময় ভর দুপুর। শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি? কী বলছে বিশেষজ্ঞরা? চলুন জেনে নিই-

bath2

শীতে কখন গোসল করা উচিত? 

সাধারণত শীতে খুব ভোরে গোসল করার বিষয়টি এড়িয়ে যেতে হবে। সেটিই শরীরের জন্য মঙ্গলজনক। একান্তই কোনো উপায় না থাকলে কিছু করার নেই। কিন্তু নতুন কোনো বিকল্প খোজাই বুদ্ধিমানের কাজ হবে।

শীতের ভোরে কেন গোসল করা উচিত নয়? বিশেষজ্ঞদের মতে, খুব ভোরে তাপমাত্রা কম থাকে। এই সময় গোসল করলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। সুযোগ থাকলে দুপুরে গোসল করাই সবচেয়ে ভালো।

bath3

সকালে কিংবা সন্ধ্যার পর গোসল করলে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। আর ঠান্ডা লাগলে তা থেকে দেখা দিতে পারে বুকে সর্দি জমা, জ্বর, কাশির মতো সমস্যা। তাই শীতকালে গোসল করার সবচেয়ে উৎকৃষ্ট সময় মধ্য দুপুর।

বিশেষ করে শিশু ও বয়স্কদের খুব ভোর কিংবা সকালে গোসল করাটা এড়িয়ে যেতে হবে। তাদের ঠান্ডা লাগার আশঙ্কা বেশি থাকে।

bath4

তবে আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, ঘুম থেকে উঠেই সরাসরি গোসলে যাবেন না। একটু নিজেকে সময় দিন। গায়ে রোদ লাগান, এরপর গোসল করুন।

শীতে গোসলের আগে গায়ে তেল মেখে রোদে বসলে খুবই উপকার মিলবে। ২০ থেকে ৩০ মিনিট এভাবে থাকতে পারেন। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।

bath5

তবে আলস্য আসুক কিংবা আতঙ্ক, গোসল করা থেকে বিরত থাকবেন না। কারণ গোসল করলে আমাদের শরীর থেকে অনেক রোগ বিদায় নেয়। প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকে।

এই নিয়ম মানার পরও যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!