1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির প্রথম সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কলেজমোড়স্থ পৌর টাউন হলে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এরপরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কমিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পাঠ করে শোনান জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।

প্রেস ব্রিফিংয়ে দুর্নীতি রোধে চারটি সেক্টরের বিষয়ে আগামী একমাস নজরদারিতে রাখবে বলে জানান তিনি।,

সেক্টরগুলো হলো- ১) শিক্ষা, ২) স্বাস্থ্য, ৩) মাদক ও ৪) বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরে দুর্নীতি ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর বলেন, আজ আমরা সভায় মিডিয়া সেলের কমিটি তৈরিসহ ছোট ছোট টিম করে দায়িত্ব বণ্টন করেছি। যে যে প্রতিষ্ঠানে সমস্যা আছে বা দুর্নীতি আছে সেটা আমরা দেখবো। আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, জান্নাতুল তহুরা ত্বম্বী, যুগ্ম-আহবায়ক রাজ্য জ্যেতি, হাসান জেহাদিসহ কমিটির সদস্যরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!