1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

আল আমিন, রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মোঃ আলম মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রৌমারী উপজেলার টেংরাপাড়া এলাকার বাসিন্দা।

১৩ ডিসেম্বর ২০২৪, রাত সাড়ে ৮টার দিকে রৌমারী থানা পুলিশ যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করে। অভিযানে আলম মিয়ার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান জানান “মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে আমাদের অভিযান চলবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। মাদকবিরোধী কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না।”

পুলিশের এই তৎপরতা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনেছে। এলাকাবাসী আশা করছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে মাদক সমস্যা অনেকটাই কমে আসবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!