1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুর সীমান্ত থেকে ৩৩৬০ লিটার ডিজেলসহ দুই পাচারকারী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুর সীমান্ত দিয়ে ভারতে ডিজেল পাচারকালে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় ৩৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উলিপুর সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে ভারতে এই ডিজেল পাচার হচ্ছিল।

২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছে, বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উলিপুর সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এমন খবরে যাত্রাপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার (নম্বর-১০৪১) থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকার মাধ্যমে কৌশলে অবস্থান নেয়। আনুমানিক দুপুর ১২টার দিকে বিজিবি টহলদল সেখানে একটি ইঞ্জিনচালিত নৌকায় দুজনকে ভারতের দিকে যেতে দেখে। এসময় তাদেরকে থামানোর সংকেত দেয়া হলেও তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি টহলদল নৌকাসহ তাদেরকে আটক করে। নৌকা তল্লাশি করে ৩ হাজার ৩৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করা হয়েছে। ডিজেল ও নৌকার মূল্য প্রায় ১০ লাখ টাকার বেশি।

বিজিবি সূত্র বলছে, আটককৃত ব্যক্তিরা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের শমসের আলীর ছেলে মনির হোসেন এবং কুড়িগ্রামের কচাকাটা থানার কামারচর গ্রামের আলমাস আলীর ছেলে রুবেল হোসেন। তাদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মামলা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!