1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

আবু সাঈদ হত্যার আসামি গ্রেপ্তার না হলে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে, রংপুরে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবু সাঈদ হত্যার বিচার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় আবু সাঈদের বিভাগের (ইংরেজি) শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের মধ্যে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরকে গ্রেপ্তার করলেও আবু সাঈদ হত্যার সঙ্গে সরাসরি জড়িত লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ এবং গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। আমরা চাই জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবির অন্যতম সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আজকের মানববন্ধন থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন সাধারণ শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!