1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ভুরুঙ্গামারীর সোনাহাটে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় গুরুত্ব আহত হয়েছেন আরও ৩ জন

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ ঘটনা ঘটে। পরে গুরুত্ব আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও স্ত্রী মোমেনা বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিক্সাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে আসার সময় সোনাহাট স্থলবন্দর গামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশার ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষনা করে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!