1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার ইটভাটা মালিককে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদরের বেলগাছা ও মোগলবাসা ইউনিয়নভুক্ত নালিয়ার দোলা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের নেতৃত্বে নালিয়ার দোলায় অবস্থিত চারটি ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ অংশ নেয়। এসময় মো. সাইদুর রহমানের মালিকানাধীন ইটভাটায় (এসএসবি) ৫ লাখ টাকা, জাহেদুল হাসানের ইটভাটায় (এমজেএইচ) ৩ লাখ টাকা এবং গোলাম মোস্তফার মালিকানাধীন দুটি ইটভাটায় (জিএমবি) দুই লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের সহাকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘ জেলা প্রশাসনের লাইসেন্স না থাকা এবং কৃষি জমির মাটি ব্যবহারের অপরাধে চার ইটভাটা মালিককে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ এর ৫(২) ধারা ভঙ্গের অপরাধে এই জরিমানা করা হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে অভিযান চলমান থাকবে।’
আমিনুল ইসলাম/০১৭১৫৫৭২০৩০

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!