1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিআর চাল আত্নসাতের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে জিআর’র চাল ক্ষতিগ্রস্থদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই ইউনিয়নের ৫ ইউপি সদস্য লিখিত অভিযোগ করেছেন ।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা যায়, গত ৩০ নভেম্বর চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের জন্য জেনারেল রিলিফ (জিআর) এর ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

এতে মোট ২’শ পরিবার প্রত্যেকে ১০ কেজি করে চাল পান। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণকৃত চালের তালিকানুযায়ী দেখা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পরিষদটির মোট বরাদ্দের সিংহভাগই বিতরণ করা হয়েছে ৪টি ওয়ার্ডের পরিবারের মাঝে। মোট ২’শ পরিবারের মধ্যে ৪টি ওয়ার্ডের ১৭৭ জন পরিবার পেয়েছেন চাল। ৩ নং ওয়ার্ডে কোন পরিবারের মাঝে চাল বিতরণ করা না হলেও বাকি ৪টি ওয়ার্ডের ৩৩ পরিবার জিআর’র চাল পেয়েছেন। চাল পাওয়া পরিবারগুলো হলো ১নং ওয়ার্ডের ৩৭ পরিবার, ২নং ওয়ার্ডে ৩ পরিবার, ৪ নং ওয়ার্ডে ৩ পরিবার, ৫ নং ওয়ার্ডে ৩৭ পরিবার, ৬ নং ওয়ার্ডে ৪০ পরিবার, ৭ নং ওয়ার্ডে ৬৩ পরিবার, ৮নং ওয়ার্ডে ৮ পরিবার ও ৯নং ওয়ার্ডে ৯ পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।

অভিযোগে জানা যায়, ৩নং ওয়ার্ডে ৩জন পরিবারের নাম থাকলেও তারা চাল পাননি। ৫নং ওয়ার্ডে একই পরিবারের সকল সদস্যের নামে চাল উত্তোলন করা হয়েছে। ৬নং ওয়ার্ডেও একই চিত্র দেখা গেছে। ৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী মাইদুল ইসলাম ও তার বোন শাহানাজ বেগম তালিকায় নাম দিয়ে চাল উত্তোলন করেছেন।

অভিযোগকারী সদস্যের মধ্যে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সানোয়ার হোসেন বলেন, ২/১টি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকাটি ভূয়া। মনগড়া তালিকা করে চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পরিষদের আরও কয়েকজন সদস্যের সহযোগীতায় চাল উত্তোলন করে আত্মসাত করেছেন।

২ নং ওয়ার্ডের সদস্য রহমত আলী বলেন, তার ওয়ার্ডের ৩ জনের নামে চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু তালিকাভূক্ত ওই তিন পরিবার কোন চাল পাননি।
অভিযোগের বিষয়ে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মুঠোফোনে যোগযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!