1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ডিএনসি)। এসময় মাদক পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ইব্রাহীম খলিল (৪০), নাটোর সদরের কাজু মিয়া (৪৫), টাঙ্গাইল সদরের মেহেদী হাসান (২১), জয় হাসান (২০), আলাউদ্দিন শিকদার (২১) ও হামিদুল শিকদার (২২)।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর টোল প্লাজায় এই ঘটনা ঘটে।কুড়িগ্রাম(ডিএনসি) জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় থেকে পিকআপে গাঁজা লোড দিয়ে ধরলা সেতুর টোল প্লাজা হয়ে টাঙ্গাইলে যাওয়ার গোপন সংবাদে ডিএনসির একটি দল টোল প্লাজায় অবস্থান নেয়। পিকআপ দুইটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র তাদের থামিয়ে তল্লাশি করে মাদক উদ্ধার ও গ্ৰেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় ডিএনসি বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোর্পদ করেছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!