1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে জামায়াত কর্মীকে মারধর, দুপক্ষের মধ্যে উত্তেজনা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামে ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ জামায়াতের। এ বিষয়ে উপজেলা শহরে উভয় দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

 

জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, ফেসবুক পোস্টে কমেন্টের জেরে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারে জামায়াতের দুই কর্মীকে মারধর করেছে ইসলামীআন্দোলনের কর্মীরা। এ নিয়ে রৌমারী উপজেলা শহরে দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হয়।

জানা গেছে, ইসলামী আন্দোলনের রেজাউল ইসলাম নামে এক কর্মী ফেসবুকে ‘বাইন মাছে জিকির করে’ চরমোনাই পীরের এমন একটি ওয়াজের ভিডিও পোস্ট করেন। এতে জামায়াতের মোসলেম উদ্দিন নামে এক কর্মী কমেন্ট করেন, ‘যারা এমন ওয়াজ করেন তারাও মূর্খ, যারা শোনেন তারাও মূর্খ’। এর জেরে ক্ষেপে গিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা শুক্রবার সন্ধায় বড়াইকান্দি বাজারের একটি দোকানে মোসলেমকে ডাকলে আনোয়ার হোসেন নামে আরেক জামায়াতকর্মীসহ সেখানে গেলে ফেসবুকে পোস্ট ও কমেন্ট নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের দুই কর্মীকে মারধর করেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

 

ভুক্তভোগী জামায়াত কর্মীর অভিযোগ, ইসলামী শাসনতন্ত্রের মোনতাজ, সাহেব আলী, মিজানুর, সহিদুর, রেজাউল, সাইদুর, আমিনুল, শফিকুলসহ আরও কযেকজন মিলে তাদের মারধর করা হয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

তবে জানা যায়, ঘটনার পর দল দুটির নেতৃস্থানীয়রা বৈঠকে বসে ঘটনার আপোসের উদ্যোগ নেয়। শনিবার ওই বৈঠক বসার কথা থাকলেও নিরাপত্তাহীনতার কথা বলে বৈঠকে যাননি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। এতে ক্ষোভ দেখা দেয়া এবং জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

রৌমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আকতার হোসেন জানান, বিষয়টি আপোষের চেষ্টা চলছে। শনিবার বড়াইকান্দি বাজারে বৈঠকের তাদের অনেক লোকজন থাকায় আমাদের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছিল। সে কারণে উপস্থিত হয়নি। তবে বসা হবে।

 

রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী জানান, আমাদের কর্মীরা মারধরে আহত না হলেও অপমাণিত হয়েছেন। শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। বৈঠক হওয়ার কথা ছিল। তারাই আসেননি। থানায় অভিযোগ করেছি ঠিক আছে। তবে আমরা আলোচনার মাধ্যমে এটার সমাধান চাই।

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বড় কোন ঘটনা ঘটেনি। দুই দলের কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা একটা লিখিত দিয়ে গেছে। তবে তারা বলেছে দুই পক্ষ বসে আপোষ করে নেবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!