1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সোমবার (৯ ডিসেম্বর) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। জানুয়ারি থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুজ্জামান জানান, “মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। মোট ৮০ আসনের মধ্যে প্রথম ধাপে অ্যাগ্রিকালচার অনুষদে ৩২ জন এবং ফিশারিজ অনুষদে ২২ জন শিক্ষার্থী ভর্তি হবেন। শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ২২ ডিসেম্বর ভর্তির সুযোগ দেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কুড়িগ্রামের নালিয়ার দোলা এলাকায় জমি নির্ধারণ করা হয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত শহরের ভকেশনাল মোড় ও টেক্সটাইল মোড়ে ভাড়া করা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

ডেপুটি রেজিস্ট্রার আরও জানান, “শ্রেণিকক্ষ ও ল্যাব প্রস্তুত করা হয়েছে। সময়মতো ভর্তি প্রক্রিয়া শেষ করে জানুয়ারিতে ক্লাস শুরু হবে।”

নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “সময় স্বল্পতার কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম শুরু হতে পারে। বিষয়টি চূড়ান্ত করবেন উপাচার্য।”

উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে এবং কৃষি খাতে উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!