1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠকদের বাদ দিয়ে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত ও আন্দোলনে অংশ না নেয়া অছাত্রদের দিয়ে গঠিত কুড়িগ্রাম জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রকৃত ছাত্র আন্দোলনকারীরা।

এর আগে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়। সেখান থেকে দুপুরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে আন্দোলনকারী বিভিন্ন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা বলেন, বর্তমানে কেন্দ্র থেকে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিক। এই কমিটি শিবিরের আদলে তৈরি করা এবং কমিটি তৈরিতে হস্তক্ষেপ করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আতিক মুজাহিদ। ফলে শিবিরের রাজনীতিতে সরাসরি যুক্তরা কমিটির মূল মূল পদে স্থান পেয়েছেন। এ ছাড়াও শিবিরের অনেকে যারা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল তারা ও অন্য ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন পদ লাভ করেছেন। তারা আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধাভোগ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ আন্দোলনের নেতৃত্বে ছিলেন না। তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, পরে ছাত্র শিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার অফিস বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। একই সাথে তিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক। আন্দোলনে নামতে অস্বীকৃতি জানানো শিক্ষার্থীরা এখন কমিটিতে স্থান পেয়েছেন। কুড়িগ্রামে অবস্থান করেননি এমনকি বিদেশে অবস্থান করেছেন এমন ব্যক্তি, শিক্ষা জীবন শেষ করেছেন এমন অছাত্রদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের সময় শিবিরের ও ছাত্রলীগের ব্যক্তিবর্গ মূল মূল দায়িত্বে থাকছেন সংবাদ জেনে প্রকৃত আন্দোলনকারীরা কেন্দ্রকে অবহিত করেছেন। কিন্তু কেন্দ্রীয় কমিটিতেও তাদের লোকজনের সহায়তায় মূল আবেদনকারীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়। তাই আন্দোলনকারী সকল শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সমাবেশে এসে কমিটিতে স্থান পাওয়া ২জন সদস্য শিপন সরকার ও আশরাফুল আলম চমক তাৎক্ষণিক পদত্যাগ করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করে যাচাই বাছাই করে প্রকৃত আন্দোলনকারীদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবী জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক কুড়িগ্রাম সরকারি কলেজের শিপন সরকার, আশরাফুল আলম চমক, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের আল আকসা সৌখিন, কুড়িগ্রাম সরাকরি উচ্চ বিদ্যালয়ের নাজমুস সাকিব শাহী, কুড়িগ্রাম সরাকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ষণ বেনজির সিদ্দিক আয়াত, জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!