1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

একাত্তরের এই দিনে কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত ঘোষণা করা হয়। সেদিন মুক্তিযোদ্ধাদের দখলে কুড়িগ্রামকে নিলে পাকসেনারা পিছু হটতে বাধ্য হয়। মুক্ত হয় কুড়িগ্রাম। শুক্রবার এ দিবসটি ঘিরে জেলায় বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামন থেকে একটি  র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে এসে মিলিত হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।

শেষে এক আলোচনা সভায় সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। এসময় বীরপ্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ও অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ সে সময়কার অবদানের ইতিহাসসহ কুড়িগ্রামকে হানাদার মুক্ত করার স্মৃতি তুলে ধরেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!