1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজিবপুরে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭৮ বার পড়া হয়েছে

মোজাম্মেল হক হৃদয়, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে মোছা. হাসিনুর খাতুন (১২) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের দক্ষিণ চর সাজাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিনুর ওই গ্রামের মৃত হোসেন আলীর মেয়ে এবং চর ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করা হলেও প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। এ নিয়ে রহস্যের জট খুলছে না। পরিবারের দাবি, তাদের অগোচরে হাসিনুর ঘরের মাচা থেকে পড়ে মারা গেছে। এটি একটি নিছক দুর্ঘটনা। তবে প্রতিবেশীরা জানান, প্রকৃত ঘটনা আড়াল করতে একে দূর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তারা জানান, আজ ভোরে পরিবারের সদস্যরা তাকে বাসায় একা রেখে মাঠে কাজ করতে যায়। কাজ শেষে বাড়ি ফিরে তাকে ঘরের ভেতরে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তারা হাসিনুরের মৃত্যুকে অস্বাভাবিক বলছেন। এটিকে ঘটনার প্রকৃত তথ্য প্রকাশ না করায় ঘটনাটি নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “পরিবার থেকে হাসিনুরের মৃত্যুকে দুর্ঘটনা বলে জানানো হয়েছে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!