1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল রৌমারীর এক মটরবাইক আরোহীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রমনা থানাধীন কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসার সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জে কে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা যায়।

বুধবার (০৪ ডিসেম্বর)বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাহাঙ্গীর আলম কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুচর পূর্ব পাড়া গ্রামের মোঃ দছিজল হকের ছেলে।

আজ সকালের দিকে বিষয়টি  নিশ্চিত করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই ) মোঃ সিরাজুল ইসলাম। তিনি জানান,আমরা খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এস আই আরও জানান,আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি মোটরবাইক চালিয়ে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়।পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়।এই ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও চালক কে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!