1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

সোনাহাট স্থলবন্দরে কমিটি গঠন নিয়ে দ্বন্ধ, সংবাদ সম্মেলন করে ২ গ্রুপের নতুন কমিটি গঠনের দাবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরের আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্ধ। সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটি বিলুপ্ত করে ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছে সাধারণ ব্যবসায়ীরা।

আজ বৃহম্পতিবার (৫ ডিসেম্বর) সোনাহাট স্থলবন্দর শ্রমিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আবু হোসেন ব্যাপারী। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৭ নভেম্বর বিধিবহির্ভূতভাবে ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি পতিত আওয়ামীলীগ নেতাদের সাথে আঁতাত করে বিএনপির এক বহিস্কৃত নেতার অনুগামীদের সমর্থনে গঠিত হয়েছে দাবী করে তা বাতিলের দাবী জানানো হয়।

সম্মেলনে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক,শফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিএনপির একটি গ্রুপ ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি ঘোষণা করেন। বিএনপির অপর একটি অংশ এই কমিটিকে বিএনপির এক বহিস্কৃত নেতার পকেট কমিটি দাবী করে প্রতিবাদ জানালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের একই স্থলে দুগ্রুপ সমাবেশ আহ্বান করলে উপজেলা প্রশাসন সোনাহাট স্থল বন্দরে ১৪৪ ধারা জারি করে। সে থেকে স্থল বন্দর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!