1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

উলিপুরে ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুরে ভারতীয় আগ্রাসন এবং ভারতে বাংলাদেশ দূতাবাস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

হিন্দু মহাজোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের মূখপত্র মতলেবুর রহমান মঞ্জু, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবীর কাজল, ছাত্রনেতা খায়রুল ইসলাম খান, জেলা কৃষকদলে যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে সর্বস্তরের জনগণকে। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!