1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

আশিক হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আ’লীগ সভাপতির ছেলে সবুজ গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর কনিষ্ট পুত্র জাহিদুল ইসলাম সবুজকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-১৩ এর একটি টিম রংপুর শহর থেকে মো. জাহিদুল ইসলাম সবুজকে গ্রেফতার করে। পরে তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

গ্রেফতার জাহিদুল ইসলাম সবুজ সাবেক এমপি মো. জাফর আলীর কনিষ্ঠ পুত্র। তিনি কুড়িগ্রাম খাদ্য অধিদফতরের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার তথ্য সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী নেতাকর্মীদের সশস্ত্র হামলায় নিহত পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আশিক। সে জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। ঘটনার দিন আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল আলম বলেন, গ্রেফতার মো. জাহিদুল ইসলাম সবুজ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। রংপুর র‍্যাব-১৩ এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে রংপুর শহর থেকে গ্রেফতার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!