1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজিবপুরে ৩১০০’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার স্লুইসগেট এলাকা থেকে ৩১০০’শ পিস ইয়াবাসহ হানিফ মিয়া (২৮) ও রোকনুজ্জামান (২২) কে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এসআই আল হাসিব আরমান, এএসআই শহিদুল ইসলাম ও রতন মিয়া সঙ্গীয় চৌকস দল রৌমারী-ঢাকা মহাসড়কে (স্লুইসগেট এলাকায়) অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

আটককৃত মাদক চোরাকারবারিরা হলেন, রৌমারী উপজেলার চেংটাপারা গ্রামের নুরুল হকের ছেলে হানিফ মিয়া ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে রোকনুজ্জামান। থানা সূত্র জানায়, হানিফ মিয়ার নামে আগেরও একটি মাদক মামলা রয়েছে।

এবিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্লুইসগেট এলাকায় আমাদের থানার চৌকস টিম নিয়ে অবস্থান নেই। আটককৃত মাদক চক্রের সদস্য হানিফ মিয়া ও রোকনুজ্জামান ইজিবাইক যোগে রৌমারী থেকে জামালপুরে যাচ্ছিলেন। পূর্ব সংবাদের ভিত্তিতে তাদের কে তল্লাশি চালিয়ে ৩১০০’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আগামীকাল তাদের কে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এবং আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!