1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায়, সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার ৭১ ভাগ খানা: টিআইবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

দেশের সেবা খাতগুলো থেকে সেবা গ্রহণ করতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে দেশের ৭০.৯ শতাংশ খানা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩’-এ এই তথ্য উঠে এসেছে। 

এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা বলে উঠে এসেছে এ জরিপে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর টিআইবির কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের এ ফলাফল প্রকাশ করা হয়।

টিআইবির জরিপে উঠে এসেছে, মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। ৮৬ শতাংশ খানা পাসপোর্ট সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে।

এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা নিতে গিয়ে ৮৫.২ শতাংশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা নিতে গিয়ে ৭৪.৫ শতাংশ ও বিচারিক সেবা নিতে গিয়ে ৬২.৩ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে।

জরিপের আওতাধীন খানা ছিল ১৫ হাজার ৫১৫টি। এদের মধ্যে পুরুষ ৫১.৪ শতাংশ, নারী ৪৮.৫ শতাংশ ও তৃতীয় লিঙ্গ ০.১ শতাংশ। খান প্রধানদের মধ্যে ২৩.৪ শতাংশ কৃষি/মৎস্য চাষ।

সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। প্রায় ৭৪.৮ শতাংশ খানা এই খাতে ঘুষ দিয়েছে।

সেবা খাতগুলোতে গড় ঘুষের পরিমাণ ৫ হাজার ৬৮০ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে বিচারিক সেবা পেতে। এ খাতে প্রতি খানাকে দিতে হয়েছে গড়ে ৩০ হাজার ৯৭২ টাকা।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের শিকার খানার হার বরিশাল বিভাগে। এই বিভাগে দুর্নীতির শিকার ৮২ শতাংশ এবং ঘুষের শিকার ৬১.৯ শতাংশ খানা।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের দুর্নীতির ব্যপকতা পরিমাপ করার একটি চিত্র এটি। বিশেষ করে সেবা খাতে। সরকারি এবং কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেবা নিতে গিয়ে ঘুষ লেনদেনের দুর্নীতি নিয়ে আমাদের এ জরিপ।’

তিনি বলেন, জরিপের তথ্যমতে ২০২৩ সালে জাতীয়ভাবে প্রক্কলিত মোট ঘুষের পরিমাণ ১০ হাজার ৯০২.৩ কোটি টাকা। ভূমি খাতে এর পরিমাণ সবচেয়ে বেশি ২ হাজার ৫১৩ কোটি টাকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!