1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় কুড়িগ্রামের রিকতা আখতার বানু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬১৯ বার পড়া হয়েছে

মনোয়ার হোসেন,বিশেষ প্রতিনিধি:

চলতি বছরে বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। তাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একমাত্র নারী রিকতা আখতার বানু। পেশায় নার্স বানু দেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রামে একটি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা। খবর বিবিসির।

rikta akter banu bdরিকতা আখতার বানু

বিবিসির বিবেচনায় বিশ্বে ২০২৪ সালে প্রভাবশালী নারীর মধ্যে রয়েছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, ধর্ষণ থেকে বেঁচে যাওয়া গিসেল পেলিকট, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রে ও অ্যালিসন ফেলিক্স, গায়ক রায়ে।

আরও রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ু প্রচারক আডেনিকে ওলাডোসু, লেখিকা ক্রিস্টিনা রিভেরার মতো নারীরা।

তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কুড়িগ্রামের নার্স ও একটি স্কুলের প্রতিষ্ঠাতা রিকতা আখতার বানু।

rikta akter banu schoolকুড়িগ্রামে নিজের স্কুলে অটিস্টিক শিশুদের সঙ্গে রিকতা আখতার বানু

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল চিলমারীতে থাকেন নার্স রিকতা আখতার বানু। সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুল তৈরি করেছেন বানু।
স্কুলটির নাম ‘রিকতা আখতার বানু-লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’।

বানুর নিজের একটি মেয়ে রয়েছে অটিস্টিক। মেয়েটিকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে তাতে অস্বীকৃতি জানানো হয়। এরপরই জমি বিক্রি করে নিজেই এমন শিশুদের জন্য একটি স্কুল তৈরি করেন বানু।

যদিও স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার অক্ষমতা আছে এমন শিশুদের জন্য তৈরি করা হয়েছিল, এখন এটি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক প্রতিবন্ধকতা সহ অল্প বয়স্ক শিক্ষার্থীদেরও জায়গা।

রিকতা আখতার বানুর লার্নিং ডিসেবিলিটি স্কুলে এখন ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। তার এমন উদ্যোগ প্রতিবন্ধীদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!