1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিটটি দায়ের করেন। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এই রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে বলা হয়েছে, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ২৯ ধারা অনুসারে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হোক। একই সঙ্গে, বাংলাদেশে ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের বিষয়ে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

এ ঘটনায় তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটের আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেলগুলোর মধ্যে যেমন স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা এবং অন্যান্য চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে। তার মতে—ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এছাড়া, এসব চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অনুষ্ঠান প্রচারের কারণে যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। রিটকারীর অভিযোগ, এসব চ্যানেল কোনো আইন মানছে না, যার ফলে তাদের সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!