1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সবজির চারা বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ২৪ হাজার সবজির চারা বিতরণ করা হয়েছে।

২ ডিসেম্বর, সোমবার বিকালে জেলা সদরের বৈরাগীর হাট ঈদগাহ মাঠে চারা বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এসময় কৃষক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষকদলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক শাহ নেওয়াজ লাবু, কৃষিবিদ ডক্টর আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদত, জেলা কৃষক দলের আহ্বায়ক মো: রিপন রহমান ও সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু প্রমুখ।

এসময় চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও পল্লি উন্নয়ন একাডেমী বগুড়ার সহযোগিতায় জেলা কৃষকদলের উদ্যোগে চরাঞ্চলের ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বেগুন ও মরিচ চারা বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!