1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কুড়িগ্রামে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প ও ফ্রি মেডিকেল ক্যাম্প’র উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে ৩ বছর মেয়াদী প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প এর শুভ উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থা, কুড়িগ্রাম।

কুড়িগ্রাম খলিলগঞ্জ এলাকায় আর.কে রোড সংলগ্ন পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থা, কুড়িগ্রাম এর আয়োজনে শনিবার দুপুরে ৩ বছর মেয়াদে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আলী আর রেজা। পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো: শহিদুল ইসলাম শিমুল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজু, কুড়িগ্রাম সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী শেষে প্রকল্পের ডাক্তার ও সেবিকাগন উপস্থিত সেবাগ্রহণকারীদের বিভিন্ন সেবা প্রদান করেন।

প্রধান অতিথি বলেন, সরকারী হাসপাতালে অত্যান্ত রোগীর চাপ হয় যদি এরকম প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া যায় তাহলে সরকারী হাসপাতালগুলোরও চাপ অনেকটা কমে যাবে এবং চিকিৎসা সেবার মান ভালো হবে। এছাড়াও তিনি যুব মহিলা-পুরুষদের যে কোন কর্মের পাশাপাশি বাড়ীতে কৃষি সহ অন্যান্য বারতি কাজে মনোনিবেশ হতে বলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!