1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কিউএস র‌্যাংকিং-এ ২৮ ধাপ এগিয়ে দেশ সেরা বিশ্ববিদ্যালয় ঢাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর নানা ধরনের র‌্যাংকিং করা যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‌্যাংকিং-এ এশিয়ার মধ্যে ২৮ ধাপ এগিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কিউএস সম্প্রতি তাদের ওয়েবসাইটে মহাদেশভিত্তিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১২তম।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি আরও বলা হয়, এ বছর কিউএস সাসটেইনেবিলিটি বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৩৪তম স্থান অর্জন করেছে। সম্প্রতি এই র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

গত ৬ নভেম্বর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। প্রতিবছরের নভেম্বরের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়। এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। দ্য ইউনিভার্সিটি অব হংকং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। র‌্যাংকিংটি প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এর পর থেকে আলাদাভাবে র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি তালিকা মনে করেন অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!