1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একজনের পদত্যাগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬৯৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান,চিলমারী প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি প্রকাশের কয়েক ঘন্টা পরই সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাজু ইব্রাহীম নামের এক সদস্য।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ২৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আবদুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৮ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩২ জনকে সংগঠক ও ১৬৫ জনকে সদস্য করা হয়েছে। এই কমিটিতে চিলমারী উপজেলার ১১জন সদস্য রয়েছে। আহবায়ক কমিটি ঘোষণার পরপরই শুক্রবার বিকেলে একটি ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দেন মাজু ইব্রাহীম ।

মাজু ইব্রাহীম নামের ওই ফেসবুক আইডিতে মাজু ইব্রাহীম লিখেন, আমি মাজু ইব্রাহীম, আমি আজ সদ্য প্রকাশিত কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছি। আমি ব্যক্তিগত কারনে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদ থেকে সজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করছি বা সরে যাচ্ছি।

এ বিষয়ে মাজু ইব্রাহীমের সাথে মোবাইল ফোনে কথা হলে ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমার সামনে পরীক্ষা তাই পড়াশোনার চাপ রয়েছে, পারিবারিক কারনে এলাকার বাইরে থাকতে পারি ও একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার চিন্তা করছি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছি কিনা এমন প্রশ্নে মাজু বলেন তাৎক্ষণিক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছি। ভাবছি প্রয়োজন হলে লিখিত পদত্যাগ পত্র জমা দিবো।

কুড়িগ্রাম জেলার কমিটির আহবায়ক আবদুল আজিজ নাহিদ জানান, এবিষয়ে আমার জানা নেই। কে কোথায় ফেসবুকে কি লিখলো বা পোস্ট করলো সেটি তার ব্যক্তিগত বিষয়। লিখিত পদত্যাগ পত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!