1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে ট্রাক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, নাগেশ্বরী প্রতিনিধি:

 
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক ট্রাকের ধাক্কায় সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সোলায়মান আলী নিহত হয়েছেন। আজ ৩০ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৭:৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের সামনের কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে পাথর বোঝাই একটি ট্রাক নাগেশ্বরী এলাকায় প্রবেশের সময় সোলায়মান আলী রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত সোলায়মান আলী নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক এবং স্থানীয় আদর্শ লাইব্রেরির মালিক ছিলেন।

তার মৃত্যুতে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে উপস্থিত জনাব মো. ফজলুল হক, প্রধান শিক্ষক, খেলারভিটা উচ্চ বিদ্যালয় এবং মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, ‘আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!