1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

নাগেশ্বরীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চারশোর বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। 

আজ ৩০ নভেম্বর শুক্রবার রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

সহকারী অধ্যাপক হৃদয়রোগ,মেডিসিন,ডায়াবেটিস ও বাতজ্বর বিশেষজ্ঞ-ডাঃ মোঃ ইউনুস আলী এই ক্যাম্পের আয়োজন করেছে।

ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ৯টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ৫ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,নাগেশ্বরী পৌর শাখার সাবেক সভাপতি-মোঃ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ ছায়েদ আলী,মোঃ আকবর আলী,মোঃ জাবেদ আলী,মোঃ মোস্তফা কামাল প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি সাংবাদিক -মিজানুর রহমান মিন্টু, আর টিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি -আব্দুল কুদ্দুস চঞ্চল,সকালের শিরোনাম পোর্টালের জেলা প্রতিনিধি- আবু হাসান আনছারী, বাণিজ্য প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি-আতিকুর রহমানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চিকিৎসা নিতে আসা মোঃ আবুল কাসেম বলেন,‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।’

ডাঃ মোঃ ইউনুস আলী বলেন,’আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

তিনি আরো বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের প্রতি আমাদের দায় আছে। আমাদের সাধ্য অনুযায়ী সমাজের জন্য যতটুকু করা সম্ভব আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!