1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন: ড. ইউনূস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদের পরিবার। এ সময় সাঈদের বাবাকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন সাঈদের পরিবার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহিদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!