1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাবিতে সারজিস-হাসনাত কে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

রিপন বারী, জাবি প্রতিনিধি:

শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার সময় সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে ট্রাকচালনা করে সারজিস-হাসনাতকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার(২৭ নভেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে বটতলায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা, এসময় তারা, ‘ ভারতের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, ইসকনের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, সন্ত্রাসীদের বীরুদ্ধে ডাইরেক একশন, ইসকনের বীরুদ্ধে ডাইরেক একশন, সন্ত্রাসীদের ঠিকানা এইবাংলায় হবেনা, ইসকনের ঠিকানা, এই বাংলায় হবেনা, হিন্দুত্ববাদের ঠিকানা, এই বাংলায় হবেনা, মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী রাকিব হুসাইন বলেন, ‘ আপনারা দেখেছেন আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম এর কবর জিয়ারত শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসরেরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ব্যানারে অরাজকতা সৃষ্টির চেষ্টা অব্যহত রেখেছে, আমরা আপনাদেরকে আহবান করবো, ফ্যাসিস্টের দোসরদের সকল অপচেষ্টাকে রুখে দিতে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং প্রশাসনকে হুশিয়ারি করে বলে দিতে চাই, অনতিবিলম্বে হত্যাচেষ্টাকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘ ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসরেরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, তারই অংশ হিসাবে আপনারা দেখেছেন চট্টগ্রামে ইসকনের মাধ্যমে আমাদের ভাই সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে এবং আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা করা হয়েছে, স্বৈরাচার হাসিনা মনে করে তাদেরকে হত্যা করে বিপ্লবকে নস্যাত করা যাবে, কিন্তু তাদেরকে হুশিহারি করে বলে দিতে চাই, সারজিস হাসনাতের মত লক্ষ্য সারজিস হাসনাত বাংলার জমিনে রয়েছে, আমাদের দুই হাজার শহীদ ভাইয়েদের রক্তকে আমরা বৃথা যেতে দিবোনা, কোন অপশক্তি মাথাচড়া দিয়ে উঠতে চাইলে আমরা একেকজন হাসনাত হয়ে, সারজিস হয়ে আমাদের বিপ্লবকে সমুন্নত রাখবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!