1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার

বেরোবি শিবির সভাপতি সোহেল ,সেক্রেটারি সুমন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো: সোহেল রানা এবং সেক্রেটারি মোঃসুমন সরকার। বিশ্ববিদ্যালয়ের অদূরে ’জাতীয় ছাত্র সংহিতা সপ্তাহ’ কর্মসূচী পালনকালে মডার্ন মোড়ে তাদের পরিচয় উঠে আসে।

আজ (বুধবার) ২৭ নভেম্বর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে জাতীয় ছাত্র সংহিতা সপ্তাহ পালন উপলক্ষে ভাষণ দেন।

জানা যায়, ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-১৮ এবং মাস্টার্স ২০২১-২২সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় । সেক্রেটারি মোঃসুমন সরকার ইংলিশ বিভাগের স্নাতক ২০১৮-১৯ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ।

জাতীয় ছাত্র সংহিতা সপ্তাহ’ কর্মসূচী পালনকালে বেরোবি শিবির সভাপতি বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চায়। আমাদের ছাত্র সমাজ ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকবে।আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ের একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্র সমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে। আগামীতে ছাত্র সমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরো বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্ক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে৷ আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদী সরকার শ্রমিক লীগ, রিকশা ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপে ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে । সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!