1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবিতে শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রাতিষ্ঠানিক ই-মেইল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি উপাচার্য বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যেন ডিজিটাল প্ল্যাটফর্মের সব সুযোগ সুবিধা পায় সেজন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক ই-মেইল শিক্ষার্থীদের শিক্ষা গবেষণায় ও দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এখন থেকে বিদেশে উচ্চ শিক্ষা, ই-লার্নিং, শিক্ষাবৃত্তি ও গবেষণা কাজে শিক্ষার্থীরা সুবিধা পাবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করা হবে। এই ই-মেইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য।

এসময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ আইসিটি সেলের কর্মকর্তা এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!