1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

উলিপুরে নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন নিয়ে ‘মণ্ডলের হাট’ নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মণ্ডলের হাট বাজারে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ, ও সাহেবের আলগা ইউনিয়নের হাজারো শিক্ষার্থী ও বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মণ্ডল, হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের এবং বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মা।

বক্তারা বলেন, ব্রহ্মপুত্র ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এই চারটি ইউনিয়নের আয়তন প্রায় ২০৭ বর্গকিলোমিটার। এখানে ৪৪টি চরের বাসিন্দাসহ প্রায় দুই লক্ষাধিক মানুষ বসবাস করে, যারা দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে এই এলাকার মানুষজন উলিপুর উপজেলা প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

জীবনযাত্রার মান উন্নয়নে এবং মৌলিক সেবা নিশ্চিত করতে মণ্ডলের হাট নামে একটি নতুন উপজেলা গঠনের দাবি জানান বক্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!