1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রীন ভয়েসের উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:

গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এবং রংপুর বিভাগের আয়োজনে “দৈনন্দিন জীবনে স্ট্রেস ম্যানেজমেন্ট (চাপ ব্যবস্থাপনা)” শীর্ষক একটি বিশেষ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিজানুর রহমান।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির। তিনি বলেন,
“২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ নানা মানসিক চাপ ও ট্রমার মুখোমুখি হয়েছে। এই কর্মশালা শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা করতে এবং ইতিবাচকভাবে জীবনযাপন করতে সহায়তা করবে। ভবিষ্যতেও গ্রীন ভয়েস এ ধরনের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাবে।”

অতিথিদের মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা শাখার উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য ও রেজাউল করিম রেজা, উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আবু যুবায়ের আল মুকুল, মঞ্জুয়ারা বেগম, সাইফুল ইসলাম সাইদ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উপদেষ্টা মির্জা নাসির উদ্দিন, সাইদুর ইসলাম দুলু এবং শহিদুল ইসলাম।

কর্মশালার মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা রুমী। তিনি মানসিক চাপ কমানোর কার্যকর কৌশল ও তা বাস্তব জীবনে প্রয়োগের উপায় চিত্রসহ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাওন মিয়া। তাঁরা অংশগ্রহণকারীদের উদ্দীপিত করেন এবং এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন নুরনবী সরকার ও বনলতা দাস সুমনা।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং মানসিক চাপ মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা জোগায়। কর্মশালার সফল সমাপ্তির মধ্য দিয়ে গ্রীন ভয়েস একটি সময়োপযোগী উদ্যোগ সম্পন্ন করে, যা ভবিষ্যতে আরো ব্যাপক কার্যক্রম পরিচালনার জন্য অনুপ্রাণিত করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!